ডেটলাইন দুর্গাপুর,৩১ মে: বিগত বছরগুলির মতো এবারেও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এবং দুর্গাপুর অবসর এর উদ্যোগে ৩১ মে সন্ধ্যায় বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন। এই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান – “সহজে শ্বাস নিন জীবন ভালো থাকবে”। প্রতি বছর এই দিনিটি সারা বিশ্বে পালিত হয় । উদ্দেশ্য হল তামাকের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা। সচেতনতা সভায় বক্তব্য রাখেন রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত,সমাজকর্মী অরবিন্দ মাজি ও সুলতা দাস। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার। বিশিষ্ট বিজ্ঞান কর্মী ও ফার্টিলাইজার কারখানার প্রাক্তন শ্রমিক সজল বসু আজ ধূমপান বর্জনের শপথ নিয়েছেন। কর্মশালা থেকে সর্বসাধারণের কাছে আবেদন করা হয়েছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তামাক ব্যবহারের ক্ষতিগুলি অডিও ভিসুয়াল প্রচার করা হবে। ভারত সরকারের যুব কল্যান দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর আধিকারিক রায়া দাস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














