ডেটলাইন দুর্গাপুর,১৬ জুনঃ গ্রীষ্ম কালীন রক্তের সংকট কাটাতে এবং বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে রবিবার দুর্গাপুর এক্স সার্ভিস মেনস কো-ওপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড ও অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অমরাবতীর অরবিন্দ ভবনে আযোজিত হল এক রক্তদান শিবির। সহযোগিতায় ছিল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। এই শিবিরে ৭জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন। প্রথমবার রক্তদাতা হিসেবে ছিলেন ৭ জন। শিবিরে রক্তদান আন্দোলনের নেত্রী শর্মিলা ঘোষও রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন ডা: নীলাদ্রি বসু,রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও রাজেশ পালিত,অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বনানী চট্টোপাধ্যায়,দুর্গাপুর এক্স সার্ভিস মেনস কো-ওপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস প্রমূখ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














