বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!

0
43

ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন উড়ান পূজা কমিটির উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এক ফকিরা ব্যান্ডের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান ঘিরে দেখা গেল মানুষের ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ। চোখধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠেছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। সন্ধ্যা নামতেই এক ফকিরা ব্যান্ডের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ। শিল্পীর পরিবেশনা উপভোগ করতে বৃষ্টিতে ভিজেও ভিড় জমান অসংখ্য দর্শক। নাচে-গানে ও উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত মানুষজন। সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎসবের আনন্দ কিছুটা ম্লান হওয়ার আশঙ্কা থাকলেও সন্ধ্যার চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আরও একবার প্রমাণ করল, উৎসবের আনন্দ ও মানুষের ভালোবাসার কাছে কোনও বাধাই বড় নয়। সব মিলিয়ে আলো, সংগীত, আনন্দ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বপ্ন উড়ান পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার সন্ধ্যা হয়ে উঠল এক স্মরণীয় মিলনমেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here