ডেটলাইন দুর্গাপুরঃ এ বছর ৮ মে একই সাথে পালিত হচ্ছে রবীন্দ্র জন্ম জয়ন্তী ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া দিবসে এবারের থিম: ‘জীবন ক্ষমতায়ন,অগ্রগতি আলিঙ্গনঃ সকলের জন্য ন্যায়সঙ্গত এবং সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা’। এই দিনিটি উদযাপন উপলক্ষে দুর্গাপুর জংশন মল ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির যৌথ প্রয়াসে সিটি সেন্টারে অবস্থিত জংশন মল প্রাঙ্গণে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছি। মলের অভ্যন্তরে বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গেই রক্তদান করেছেন। ১০ জন মহিলা সহ মোট ৬৪ জন রক্তদান করেছেন। প্রথমবারের রক্তদাতা ছিলেন ১৬ জন। সাংবাদিক কৌশিক বড়ুয়া রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। শিবিরের উদ্বোধন করেন জংশন মলের চিফ কো-ওর্ডিনেটর অরিজিত চ্যাটার্জি। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ,দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু,চিকিৎসক ডাঃ সোমা রায়,অধ্যাপিকা ভাস্বতী রায়,আইনজীবী আয়ূব আনসারী প্রমূখ। উল্লেখ্য,শিবির শুরুর আগে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসনের লক্ষ্যে এগিয়ে আসার জন্য সকল রক্তদাতাদের অভিনন্দন জানান উদ্যোক্তারা।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














