ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফর সূচীর একটু পরিবর্তন হয়েছে। আগের সূচীতে বুধবারই দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আজ বুধবার বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠকসেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুপুর ২টো নাগাদক প্টারে চড়ে সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনে নামছেন বলে জানা গেছে। তারপর সড়ক পথে আসবেন ভিড়িঙ্গি মোড়ে। সেখানে একটি অস্থায়ী মঞ্চে তিনি ভাষন দেওয়ার পর সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী এক পদযাত্রায় সামিল হবেন। সেই পদযাত্রা ভিড়িঙ্গি থেকে প্রান্তিকা পর্যন্ত হবে বলে জানা গেছে। আর সৃজনীতে প্রশাসনিক বৈঠক করবেন আগামীকাল। রাতে দুর্গাপুরের ডিপিএলের অতিথি ভবনে থাকবেন। গতকালই সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন সহ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নাচন রোড পরিদর্শন করেন। পাশাপাশি সৃজনী সভাগৃহ, ভগৎ সিং স্টেডিয়াম সহ শহরের বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়েদেখেন।জেলা তৃণমূল সভাপতি জীতেন্দ্র তেওয়ারীজানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জেলার সব প্রথমসারির নেতা উপস্থিত থাকবেন এবং প্রায় ৩০ হাজারকর্মীও অংশ নেবেন এখানে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














