ডেটলাইন দুর্গাপুরঃ দেশের নানা প্রান্তের সঙ্গে এদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী শহর দুর্গাপুরেও পালিত হল ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইস ডে। শহরের বিভিন্ন পার্ক ও শপিং মলগুলিতে দেখা গেল রঙিন পোষাকের তরুন তরুনী, যুবক যুবতীদের। তারা ভালোবাসায় নিজেদের মধ্যে মশগুল থাকলেও এই দিনটাই কিন্তু আমাদের দেশের কাছে এক বিশেষ দিন হয়ে আছে। গতবছর আজকের দিনেই দেশবিরোধী শক্তির হাতে কাশ্মীরের পুলওয়ামায় আমাদের দেশের ৪০ জন বীর সেনানীর ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছিল। দেশজুড়ে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। সেই শহীদ জওয়ানদের স্মরণে এদিন দুর্গাপুরের অটো চালকদের সংগঠন ‘আমাদের পরিবহন’ সংস্থার পক্ষ থেকে এক স্বেচ্ছা রক্তদানের আয়োজন করা হয়েছিল মিশন হাসপাতালে। সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। শিবিরে ১৬ জন রক্তদান করেছেন মিশন হাসপাতাল ব্লাড ব্যাংকে। ১৫ জন অটো চালক সহ দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর কার্যকরী সদস্য কাব্য ঘোষও রক্তদান করেছেন। বিশিষ্ট চিকিৎসক ডাঃ ঈপ্সিতা পাল এবং সমাজসেবী শর্মিলা ঘোষ সকল রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। ‘আমাদের পরিবহন’ সংস্থার সম্পাদক সুব্রত সিংহ এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রক্তদানের শুরুতে শহীদ সেনানীদের স্মরণে নীরবতা পালন করা হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














