ডেটলাইন ওয়েব ডেস্কঃ জাতীয় রাজনীতিতে বড় মাপের প্রভাব ফেলল দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল। মোট ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতে ফের রাজধানী দিল্লির মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তিনবার। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ঠ কৌতুহল ছিল।একদিকে ধর্ম আর অন্যদিকে উন্নয়ন এই দোটানা নিয়েই উদ্বেগ দেখা দিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত বুথ ফেরত সমীক্ষাই সত্যি হল। দিল্লি দখল করল আবার আম আদমি পার্টি। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকেসরিয়ে সরিয়ে আপকেই বিপুল ভোটে জয়ী করল আমজনতা। যদিও গতবারের তুলনায় এবারে বেশ খানিকটা ভোট বেড়েছে গেরুয়া শিবিরের। শেষবারের নির্বাচনে ৩২ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবারে তা ৩৮.৭২ শতাংশ। আপ ভোট পেয়েছে ৫৩.১৪ শতাংশ ভোট। আগের বারের মতোই এবারেও কংগ্রেসে আস্থা রাখেনি সাধারণ মানুষ। তারা কোন আসন পায়নি। বিজেপি গতবার ৩ থেকে এবার ৮টি আসন পেয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এদিন বাঁকুড়া সফরে গিয়ে সেখানের সভায় অরবিন্দ কেজরিওয়ালের জয়ের প্রসঙ্গ তুলে বিজেপিকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন,বিজেপি এবার ভও কাট্টা। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে তিনি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














