ডেটলাইন দুর্গাপুরঃ গরমকালে রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান অনেক কমে যায়। ফলে রোগীদের প্রয়োজনীয় রক্ত দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় হাসপাতালগুলিকে। এই সমস্যা দূর করার লক্ষ্যে পুলিশকর্মীদের এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও পুলিশের উদ্যোগে একাধিক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং এখনও চলছে। আজ ইস্পাত নগরীর নেতাজী ভবনে এরকমই এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল যৌথভাবে দুর্গাপুর থানা,কোকওভেন থানা ও এনটিএস থানা। এখানে ১০০ জনেরও বেশী ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে পুলিশ কর্মীরাও আছেন। একই অনুষ্ঠানে দুর্গাপুরসহ অন্ডাল,কাঁকসা ও বুদবুদের ১৩টি রামনবমী কমিটিকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। পুলিশ কর্তারা জানান,এরা সরকারের নিয়ম মেনে শান্তি বজায় রেখে রামনবমী উৎসব পালন করেছিল বলেই তাদের এই পুরস্কার দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি বিমলকুমার মন্ডল, সিআই চন্দ্রনাথ চক্রবর্তী,মেয়র দিলীপ অগস্তি,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালসহ পুর ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














