নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ

0
63

সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। বুধবার থানার উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

কোক ওভেন থানা থেকে শুরু হয়ে র‍্যালিটি দুর্গাপুর স্টেশন হয়ে পুনরায় কোক ওভেন থানায় এসে শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মন্ডল-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি র‍্যালিতে অংশ নেন একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের বেশ কয়েকজন সদস্য। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে নেশার ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি নেশাগ্রস্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আসার বার্তা দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, নেশার কুপ্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নেশার কবলে পড়া ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। নেশা শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, এর প্রভাব পড়ে গোটা পরিবার ও সমাজের উপরেও। তাই নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।

নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোক ওভেন থানার এই কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়। পুলিশের এই উদ্যোগকে নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here