ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের দয়ানন্দ এভিনিউয়ের বাসিন্দা এক ডিএসপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্যের সঞ্চার হয়েছে। মৃতের নাম জেমস থমাস(৫০)। এই ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছে মৃত জেমসের স্ত্রী শার্লি ও বড় মেয়ে অনুষা। মৃতের বাড়ির কাছে হর্ষবর্ধন রোডে থাকা জেমসের এক দিদি রাচেল দাসের অভিযোগ, দাদা বেশ কয়েকমাস ধরে মানসিক অবসাদে ভুগছিল। কারন হিসেবে তিনি জানান, সম্প্রতি তার ভাইয়ের বড় মেয়ে অনুষার সঙ্গে সনি কোঠারী নামে এক যুবকের বিয়ের কথা চলছিল। তাদের আঙটি বদলও হয়েছে। সেই বিয়ের জন্য ভাইয়ের স্ত্রী শার্লি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করছিল। এর ফলে তাদের প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল। দিল্লীর একটি জালিয়াতি সংস্থার খপ্পরেও পড়েছে তারা। কয়েক কোটি টাকার সেনার গহনা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ঐ সংস্থা। এই টাকা জোগার করতে জেমস ব্যাঙ্ক সহ একাধিক পরিচিত লোকের কাছে ঋণ নেয়। বৌদির কথা শুনে সে ঋণগ্রস্ত হয় গিয়েছিল ।আমি একাধিকবার বাধা দিয়েছিলাম। দিদি রাচেল দেবীর আরও অভিযোগ, মা শার্লী ও তার মেয়ে জেমসকে প্রায়দিনই শারীরিক ও মানসিক অত্যাচার করত। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে মেরে ফেলা হবে। রাচেল দেবী মোবাইলে তাকে পাঠানো জেমসের একটি হোওয়াটসআপের ম্যাসেজ দেখিয়ে জানিয়েছেন, তাঁর(জেমস) হাতে লেখা একটি কাগজের ছবি পাঠায় তাতে লেখা ছিল আমাকে আমার স্ত্রী ও মেয়ে মেরে ফেলবে। তাঁর দাবি ভাইকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। যদিও ডিসিপি(পূর্ব) অভিষেক মোদি জানান, জিঙ্গাসাবাদ চলছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














