ডেটলাইন দিল্লিঃ এবার বছরে দুবার করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা হবে। হ্যাঁ,এমনই ঘোষণা করেছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি আরও জানিয়েছেন পুরো পরীক্ষাটাই হবে অনলাইনে। পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি একথা ঘোষনা করেন। শুধু নিট বা জয়েন্ট নয় কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট তথা সিম্যাট এবং গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপ্টিটিউড টেস্ট তথা জিপ্যাটও পরিচালনা করবে এনটিএ। ডিসেম্বরের নিট পরীক্ষাও নতুন ধারায় হবে বলে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী। তবে একই দিনে হবে না পরীক্ষা জয়েন্ট এবং মেডিকেলের পরীক্ষার দিন হবে ভিন্ন। ২০১৯ থেকে নিট পরীক্ষা হবে ফেব্রুয়ারি এবং মে মাসে। আর জয়েন্ট পরীক্ষা হবে জানুয়ারি ও এপ্রিলে। উল্লেখ্য,এতদিন সিবিএসই–ই এই দুটি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল। যাঁরা এই দুটি পরীক্ষাতেই ভাল ফলাফল করবেন তাঁদের সকলকেই কাউন্সিলিংয়ের মধ্যদিয়ে যেতে হবে। জাভড়েকর জানিয়েছেন, নতুন পরিকাঠামোয় পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, ভাষা এবং ফি একেবারেই নতুন করে তৈরি করা হচ্ছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














