বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন

0
82

ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল নতুন আদালত ভবন চত্বরে। সবুজায়নের অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মহকুমা আদালতর আইনজীবী ও বিচারকরা।

এছাড়াও ইস্পাতনগরীর নেতাজী ভবনের কাছে মেজর পার্কেও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন পার্কের প্রাতঃভ্রমণকারীরা। এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এখানে গাছ লাগানোর পাশাপাশি উপস্থিত প্রাতঃভ্রমণকারীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। জানা গেছে, এই পার্কে প্রাতঃভ্রমণকারীদের একটি দল তাদের ১২ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেন। দুর্গাপুরের পাশাপাশি আসানসোল রামকৃষ্ণ মিশনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবারের স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ তথা ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী শুরু করে মন্ত্রী জানান,“স্বচ্ছ বাংলা” গড়ার লক্ষ্যে এই কর্মসূচী নেওয়া হয়েছে। এই কর্মসূচী থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যবাসীর উদ্দেশে নিজেদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর সংকল্প নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে ভারতজুড়ে পালিত হচ্ছে ‘একটি গাছ মায়ের নামে’ (বা ‘এক পেড় মা কে নাম’) কর্মসূচি। এটি ২০২৪ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক সূচিত একটি দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here