কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস

0
325

ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছেন। কলকাতার রেড রোডের যোগ কর্মসূচীতে তিনি যোগ দিয়েছেন। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এই উপলক্ষ্যে সেই ভার্চুয়াল অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। শহরের একাধিক স্টেডিয়াম সহ নানা এলাকায় যোগ দিবস পালিত হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আগেই আসানসোলের মাইথন ও দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে যোগ দিবসের কর্মসূচী পালিত হয়েছে। রবিবারও পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। দুর্গাপুরের কোক ওভেন থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানে থানার আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তা,পুলিশকর্মী এবং এলাকার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে উৎসবের পরিবেশ দেখা যায় কোক ওভেন থানায়। উল্লেখ্য,এ বছরের যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় হল- যোগা পর হেলদি এজিং। অর্থাৎ বার্ধক্য জনিত সমস্যা এড়াতে যোগ ব্যায়ামের অভ্যাস প্রচন্ড উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here