ডেটলাইন নিউজ ডেস্কঃ জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ডিসেম্বরের ৩ তারিখটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন এবং তাদের কাজকর্মের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। ২৭তম আন্তর্জাতিক দিবসটির এবারের বিষয় ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’ সারা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনটি নানা কর্মসূচী ও আলোচনার মাধ্যমে পালন করা হয়। এক্ষেত্রে উল্লেখ করা যায়, প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘মানবিক’ প্রকল্পের কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়াতে মানবিক নামে এই প্রকল্পটি শুরু করেছে রাজ্য। বছরের প্রথমদিকে ঘোষিত এই প্রকল্পে ৪০ শতাংশ প্রতিবন্ধকতা যুক্ত মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন বলে আগেই নিজের ট্যুইটবার্তায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দু’লাখ নাগরিক এই মানবিক প্রকল্প থেকে উপকৃত হবেন। প্রকল্পের ব্যয় বাবদ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














