সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয়। দুর্গাপুরেও বিভিন্ন সংগঠনের সঙ্গে শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে সিটি সেন্টারের ‘সম্প্রীতি সৌধে’ পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানানো হয়। পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা ড.আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,বর্তমান পরিস্থিতিতে যেখানে দেশের সংবিধান বিপন্ন, শোষিত দলিত শ্রেণীর উপর অত্যাচার ক্রমবর্ধমান, সেখানে বাবা সাহেবের প্রণীত সংবিধানকে আমাদের রক্ষা হবে। এখানে ইনটাকের একাধিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে ড.আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














