ডেটলাইন নয়াদিল্লিঃ আজ দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নির্বাচন কমিশনের সবচেয়ে প্রবীণ অফিসার সুনীল অরোরা। গতকালই অবসর নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। সুনীল অরোরা তাঁরই উত্তরসূরি হিসেবে আজ থেকে নির্বাচন কমিশনার পদে বহাল হলেন। ১৯৮০ সালের ব্যাচের রাজস্থান ক্যাডেটের এই আইএএস অফিসার তাঁর দীর্ঘ কর্ম জীবনে একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ৬২ বছরের এই প্রবীণ অফিসার এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এছাড়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের চিফ ম্যানেজারের দায়িত্বসহ অর্থ, টেক্সটাইল মন্ত্রক ও প্ল্যানিং কমিশনের সচিবের দায়িত্বেও ছিলেন। পরে কেন্দ্রীয় অসামরিক পরিবহন দফতরের সেক্রেটারি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছেন তিনি। শুধু ২০১৯ সালের লোকসভা নির্বাচনই নয়,একইসঙ্গে উড়িস্যা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনও তাঁর অধীনে অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য,সুনীল অরোরা হলেন ভারতের ২৩ তম মুখ্য নির্বাচন কমিশনার।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














