ডেটলাইন দুর্গাপুরঃ শহরের এক প্রান্তে তামলা নালার জলে এদিন সকালে হঠাৎই একটি বস্তা ভেসে থাকতে দেখেন এলাকার মানুষ। কাছে গিয়ে দেখা যায় বস্তার ভেতরে বিবাহিত এক মহিলার মৃতদেহ রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষন ধরে দেখেও মহিলাকে কেউ চিনতে না পাড়ায় বোঝা যায় কে বা কারা তাকে অন্য কোথাও খুন করে বস্তা বন্দি করে তামলার জলে ফেলে গেছে। মহিলার আনুমানিক বয়স ৩৪-৩৫ হবে। দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। হঠাৎ এমন একটি ঘটনায় এলাকাবাসীর মধ্যে বেশ উদ্বেগের সঞ্চার হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














