ডেটলাইন আসানসোলঃ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেবছরই ১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলার আরও উন্নতির লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠন করেন। এদিন ছিল তার সপ্তম বর্ষ প্রতিষ্ঠা দিবস তথা রাইসিং ডে। এই উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোল পুলিশ লাইনে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা। ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজও। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপনের কর্মসূচীও নেওয়া হয়। পাশাপাশি অসহায় প্রবীন মানুষদের পাশে দাঁড়াতে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে “নমন” বলে একটি বিশেষ অনলাইন হেল্পলাইনও চালু করা হয়। এদিন দুজন পুরুষ ও মহিলা সহ মোট চারজনকে বিশেষ সুরক্ষা দেওয়া হয় পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এসবের সঙ্গেই ছিল পুলিশকর্মীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে হোমগার্ড দলকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি পায় কমিশনারেটের সেন্ট্রাল জোন। লক্ষী নারায়ণ মীনা বলেন , কমিশনারেট শুধুমাত্র আইনের রক্ষক হিসাবেই নয়,মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সামাজিক কাজও তারা করে চলেছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














