ডেটলাইন পূর্ব বর্ধমানঃ বর্ষার জন্য এই মূহুর্তে নদ ও নদীর পার থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তার মধ্যেই চোরা পথে প্রশাসনের নজর এড়িয়ে অবৈজ্ঞানিক ও বেআইনি ভাবে মেশিন দিয়ে দামোদর গর্ভ থেকে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ। এর ফলে দামোদরের বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। সেই সব গর্তে বর্ষায় জল জমে যাওয়ায় জলের গভীরতা বোঝার উপায় থাকে। দামোদরের গর্ভে তৈরী হওয়া সেই রকম মরণকূপে আটকে গিয়েই মৃত্যু হয়েছে দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম ছোট্টু তুরি(১৪) ও ভিকি শেখ(১৪)। তারা দুজনেই নবম শ্রেণীর ছাত্র। বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। তাদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরের দিকে তারা মোট ১১ জন বন্ধু মিলে দামোদরের রথতলার চরমানায় বেড়াতে যায়। সেখানে তারা উৎসাহিত হয়ে জলে নেমে পড়েছিল। হঠাৎই তারা বুঝতে পারে জলের গভীরতা অনেকটাই। কোন রকমে ৯ জন জল থেকে উঠে এলেও বাকি দুজন আর উঠতে পারেনি। প্রথমে বিষয়টি জানতেই পারেনি তাদের বাড়ির লোকেরা। কারন বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলে নি বন্ধুরা। কিন্তু রাত হয়ে গেলেও ঐ দুই ছাত্র ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজ করতে গিয়ে বন্ধুদের কাছে ঘটনার খবর জানতে পারে। তারা জানায় ছোট্টু ও ভিকি জলে তলিয়ে গেছে। এরপরই প্রতিবেশীরা চরমানায় নৌকা নিয়ে তাদের সন্ধানে নামে। শেষ পর্যন্ত দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














