ডেটলাইন নিউজ,১২ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিগত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় আরও। মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছিল, সিপিআইএম-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। রাখা হয়েছিল আইসিইউতেই। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট। ১৯ আগস্ট ফুসফুসের সংক্রমণ-সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান বাম নেতাকে। জানা যায়, প্রথমে ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে, পড়ে তা ছড়িয়ে পড়ে বাকি অংশেও। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২।তার প্রয়াণে রাহুল গান্ধী,মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা শোক প্রকাশ করেছেন। ভারতীয় রাজনীতির মানচিত্রে অন্যতম জনপ্রিয় এক নক্ষত্রের নাম সীতারাম ইয়েচুরি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র সীতারামের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র সংগঠন থেকেই। ১৯৭৪ সালে তিনি ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য হিসাবে যোগ দেন। তারপর ছাত্র সংগঠনের কাল পেরিয়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-তে যোগ দেন। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার করা হয় তাঁকে। তিনি জেনএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি পদেও ছিলেন। তিনিই ১৯৭৮ সালে নির্বাচিত হন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম-সম্পাদক হিসাবে। তিনি পরে সভাপতি পদেও নির্বাচিত হন। কেরল ও বাংলার বাইরের কোনও এক নেতা সেই প্রথমবার এসএফআই-এর সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














