ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তরুন এক অফিসারের। নাম অনির্বাণ সিনহা বাবু(২৯)। স্ত্রী ও বছর দেড়েকের এক শিশুকন্যাকে নিয়ে ইস্পাত নগরীর সি জোনের ভগৎ সিং রোডের কোয়ার্টারে থাকতেন অনির্বান। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ কারখানার কন্টিনিউয়াস কাস্টিং প্ল্যান্টে(সিসিপি)। মৃত অনির্বান এই বিভাগের মেকানিক্যাল সেকশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ছিলেন। আজ সকালের শিফটে বিআরসির মোল্ড তৈরীর কাজ চলাকালীন হঠাৎই একটি ডেমো বারের লক ভেঙে তার মাথার উপর পড়ে। সহকর্মীরা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে প্ল্যান্ট মেডিকেল এবং পরে ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। জানা গেছে মৃত অনির্বান দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের একজন কৃতি ছাত্র ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও তার পাড়া প্রতিবেশীদের মধ্যে।
Latest article
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...














