ডেটলাইন দুর্গাপুরঃ পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রতি বছরই পালন করা হয় বন মহোৎসব। এবছরও ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা রাজ্যে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচী। অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকেও চলছে এই উপলক্ষ্যে বৃক্ষ রোপনসহ অন্যান্য কর্মসূচী। এদিন দুর্গাপুর – ফরিদপুর ব্লকের উদ্যোগে লাউদোহার গোগলা পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল বন মহোৎসব। স্কুল পড়ুয়াদের প্রভাতফেরি ও আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় একটি প্রাথমিক স্কুল চত্বরে ও নদীর পাড়ে বন মহোৎসব উপলক্ষ্যে পাঁচশো চারা গাছ লাগানো হয়। বৃক্ষ রোপন করেন বিডিও শুভ সিংহরায়, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি চুমকি মুখোপাধ্যায়, মহকুমা বনাধিকারিক মৃণালকান্তি মণ্ডল,পুলিশ আধিকারিক অনির্বাণ বসু প্রমূখ ।বিডিও জানান, এ বার এই ব্লকে এক লক্ষ পঁচানব্বই হাজার চারাগাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দুর্গাপুরের বনাধিকারিক মিলনকান্তি মন্ডল বলেন, বন মহোৎসব সপ্তাহে দুর্গাপুরে মোট ২ লক্ষ চারাগাছ বিলি করা হবে। এছাড়াও ২০১৮-২০১৯ আর্থিক বছরে মোট সাড়ে তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














