ডেটলাইন বাঁকুড়াঃ বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডলের উদ্যোগে পাত্রসায়ের ব্লককে নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে সচেতনার বার্তা নিয়ে সাইকেল মিছিল বের করা হয়। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের ব্লক অনেক দিক থেকেই পিছিয়ে। তাই এবার এই ব্লককে সবদিক থেকে পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার বার্তা নিয়েই এই সাইকেল মিছিলের আয়োজন বলে জানান মহকুমা শাসক। সাধারন মানুষকে উৎসাহ দিতে তিনি নিজেও ছাত্রছাত্রীদের সঙ্গে সাইকেলে চেপে মিছিলে অংশ নেন। বিডিও অফিসের সামনে মিশন নির্মল বাংলা ব্লক গড়ার শপথ নিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং সকল স্তরের সাধারন মানুষ জন। এছাড়াও ছিলেন ব্লক প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বিষ্ণুপুরের মহকুমা প্রশাসনের ডেপুটি মেজিস্ট্রেট দুই মিনিটের একটি শপথ বাক্য পাঠ করান সকলকে। এই শপথ বাক্যের বিষয় বস্তু ছিল নির্মল বাংলা গড়া ও সমাজকে সুস্থ রাখা। শপথ বাক্যের পর পাত্রসায়ের ব্লক থেকে পাত্রসায়ের গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














