ডেটলাইন আসানসোলঃ নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পায় যে সীতারামপুরের বোকাবাবা মন্দির সংলগ্ন জঙ্গলে ১০-১২ জন কুখ্যাত দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতেই অভিযানে নামে পুলিশ। বোকাবাবা মন্দিরের কাছে পৌঁছে গাড়ি থেকে নেমে পুলিশ পায়ে হেঁটে দুষ্কৃতীদের সন্ধানে জঙ্গলে ঢোকে। কিছুটা যাওয়ার পরই পুলিশের নজরে আসে ১০-১২জন জড়ো হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। পাশেই রাখা ছিল নম্বর প্লেট বিহীন একটি সাদা স্করপিও গাড়ি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই দুষ্কৃতীরা সেই গাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ৯ জনকে ধরে ফেলে। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি ছুরি,লাঠি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয় একটি বিনা নম্বর প্লেটের স্করপিও গাড়িও। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ হয়। এদের জেরা করে পুলিশ জানতে চাইছে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে।
Latest article
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...














