ডেটলাইন বাঁকুড়াঃ মা বাবার এক মাত্র সন্তান। স্বাভাবিকভাবেই আদরের মধ্যেই বড় হওয়া। অষ্টম শ্রেণীতে পড়ছিল রুপর্ণা দে। কিন্তু ইদানিং পড়াশোনায় কিছুটা উদাসীনতা লক্ষ্য করেন মা বাবা। সেকথা মেয়েকে বলতেনও তারা। এবার একটু কড়া করেই বকুনি দিয়েছিলেন মা। আর তাতেই ঘটে গেল ভয়ানক কান্ড। মায়ের বকুনি খেয়ে অভিমানে বাথরুমের হ্যাঙ্গার থেকে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা বাঁকুড়া গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রুপর্না। রুপর্ণার বাবা পেশায় ফল ব্যবসায়ী। সকাল হতেই তিনি ব্যবসার কাজে বের হয়ে যান। মা বের হয়েছিলেন বাজারে। ফাঁকা ঘর পেয়েই নিজেকে এভাবেই শেষ করে দিল ছাত্রীটি। প্রতিবেশীরা জানান,রুপর্ণা অত্যন্ত ভালো মেয়ে ছিল। সে এরকমটা করবে তা ভাবতেই পারছেন না তারা।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














