ডেটলাইন দুর্গাপুরঃ সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে মোটেই ভালো ফল করতে পারেনি বিরাটের ভারত। আগামী বছর সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই পরিস্থিতিতে ভারত কেমন ফল করবে? সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে জংশন মলে প্রখ্যাত একটি জুয়েলারী সংস্থার আমন্ত্রনে এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেখানে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দৃঢ়তার সঙ্গেই বললেন,আমি আশা করি ২০১৯-এ ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুন ফল করবে। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গেই জানালেন, ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার পেসার মহম্মদ শামির জায়গা হবে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ প্রসঙ্গে সৌরভের প্রতিক্রিয়া হল,সাম্প্রতিক কালে জাতীয় দল দারুন খেলছে। এশিয়া কাপের একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তান এর সাথে ম্যাচ টাই হওয়ার কারন হিসেবে তার জবাব – ঐ ম্যাচে দলের প্রথম সারির ৫ জন ক্রিকেটারের না খেলা। ঘরের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মাকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,রোহিত দারুন খেলোয়াড়। ও আবার দলে ফিরে আসবেই। অন্যদিকে আইএসএলে তার দলের সাম্প্রতিক খারাপ পারফরমেন্স নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,৫ বারের মধ্যে এটিকে দুবার চ্যাম্পিয়ন ও একবারের সেমি ফাইনালিস্ট। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। সামনের ম্যাচগুলি এটিকে ভালো খেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














