ডেটলাইন দুর্গাপুরঃ আরও একবার অপরাধীদের ধরতে তৎপরতা দেখালো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে তাদের নির্দিষ্ট কেস দিয়ে আদালতে পাঠানো হল। গতকালই অঙ্গদপুর শিল্পতালুকে কয়েকজন যুবক এক লরি চালকের কাছে জোরজবস্তি মোটা টাকা চাঁদা আদায় করতে চাপ দেয়। কিন্তু ঐ লরিচালক তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করে ঐ যুবকরা তার লরিটিতেও ভাঙচুর করে তারা। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় কোকওভেন থানার পুলিশ। কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। এরপরই অপরাধীদের সন্ধানে তৎপর হয়ে ওঠে পুলিশ এবং হেড কোয়ার্টার এলাকার অভিযুক্ত ঐ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন যুবকের নাম স্বরুপ চক্রবর্তী,সুকুমার বাসকে ও জীবন হরিদাস। আজ এদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের এহেন তৎপরতায় খুশি শিল্পতালুকের লরিচালকরা।
Latest article
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবায় হুইল চেয়ার দান বিধায়কের
ডেটলাইন দুর্গাপুর,৭আগষ্টঃ বিগত সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে এসেছে একাধিক আধুনিক মিশনও। তা সত্বেও...
মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল...
টাকার প্রলোভনে নাবালকদের রক্ত! বয়স জালিয়াতির অভিযোগে তদন্তে পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ,...














