ডেটলাইন ওয়েব ডেস্কঃ চলে গেলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। বয়স হয়েছিল ৮৭ বছর। কাপুর পরিবারের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল ৫টা নাগাদ কৃষ্ণা রাজ কাপুর শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণা কাপুরের। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট পাঁচ সন্তানকে রেখে গেলেন কৃষ্ণা রাজ। এরা হলেন ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর। পরিবার সূত্রেই জানা গেছে,চেম্বুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কৃষ্ণাজীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অমিতাভ বচ্চনসহ বলিউডের প্রায় সকল তারকা। করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর তো ছিলেনই। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন কাজল, অনিল কাপুর, সঞ্জয় কাপুর, প্রেম চোপড়া, রানি মুখার্জি সহ আরও অনেকে। শোকপ্রকাশ করেছেন অনুপম খের ও রবীনা টন্ডন সহ বলিউডের অনেক তারকা,পরিচালক,সঙ্গীতশিল্পীও। রবিনা টন্ডন তাঁর ট্যুইটে গভীর শোকপ্রকাশ করে জানান, একটি যুগের অবসান ৷ কাপুর পরিবারের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা।
Latest article
মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল...
টাকার প্রলোভনে নাবালকদের রক্ত! বয়স জালিয়াতির অভিযোগে তদন্তে পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। অভিযোগ,...
নাবালকের হাতে নয় গাড়ির চাবি,পথ নিরাপত্তায় কড়া বার্তা ট্রাফিক পুলিশের
ডেটলাইন দুর্গাপুর, ৪ আগস্ট: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে এক...














