ডেটলাইন কলকাতাঃ শুক্রবার থেকেই শিয়ালদহ মেন শাখার সোদপুর স্টেশনে অশান্তি শুরু হয়। প্রথমত বিদ্যুৎ বিপর্যয়। তার উপর সিগন্যালিংয়ের কারণে বাতিল হয় একাধিক ট্রেন। সেই সঙ্গে আজ ভুল ঘোষণার জেরে বিভ্রান্তি ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘোষণায় বলা হয় গ্যালপিং রাণাঘাট লোকাল সোদপুরে দাঁড়াবে। কিন্তু ট্রেন আসতে দেরি করে এবং সোদপুরে না থেমেই চলে যায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। শুরু হয় বিক্ষোভ। সব মিলিয়ে ক্ষুব্ধ যাত্রীরা শুরু করে ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ। এসব কারণেই শনিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সোদপুর স্টেশন। কার্যত বিপর্যস্ত হয়ে যায় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। সোদপুর স্টেশনে তাণ্ডব চালান নিত্যযাত্রীরা। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুরও চালান হয়। এমনকি ভেন্ডার কামরায় ঝুড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য রণক্ষেত্রের চেহারা নেয় সোদপুর স্টেশন চত্তর। দীর্ঘক্ষন পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে, ঘটনার পরই রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সিগন্যালিংয়ের কাজ না মেটা পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত মেন লাইনে সমস্ত গ্যালপিং ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। একই সঙ্গে ভুল ঘোষণার জন্য স্টেশন মাস্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














