ডেটলাইন দিল্লিঃ যে সময় দেশের তিন রাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গড়েছে কংগ্রেস এবং আজই তিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরা শপথ নিয়েছেন। সেই দিনই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলে ১৯৮৪-র শিখ বিরোধী হিংসায় দলের নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এদিন দিল্লি হাইকোর্ট সাজা শুনিয়েছে। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে শিখ বিরোধী হিংসার আগুন ছড়িয়েছিল। বলি হয়েছিলেন কয়েক হাজার নিরিহ মানুষ। সরকারি হিসেবে ১৯৮৪ সালে শিখ বিরোধী ওই হিংসায় দেশজুড়ে ২৮০০ শিখের মৃত্যু হয়। এর মধ্যে দিল্লিতেই খুন হয়েছিল ২১০০ জন। সেই সময় সজ্জন কুমার হিংসায় উস্কানি দিয়েছিল বলে অভিযোগ করা হয়। সজ্জন কুমার সহ ৬ জনের বিরুদ্ধে পাঞ্জাবের এক আদালতে মামলা দায়ের হয়েছিল। সেই আদালত অভিযুক্তদের নিরাপরাধ বলে রায় দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। আজ সেই মামলার রায় ঘোষণা হয়।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














