ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ আজ ছিল দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিন। হাতে ৫ উইকেট আর ১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। ম্যাচ জয়ের জন্য নজর ছিল হনুমা বিহারী ও ঋষভ পন্থের উপর। কিন্তু দিনের শুরুতে ব্যাট করতে নেমে তাঁরা বেশিক্ষণ টিকতে পারেননি। হনুমা বিহারী করেন ২৮ রান। ঋষভ পন্থ করেন ৩০। ১৩৭ রানে সপ্তম উইকেট পড়ে ভারতের। পরের ৩ উইকেট পড়ে যায় মাত্র ৩ রানে। সেই সঙ্গে ১৪০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ফলে ১৪৬ রানের বিরাট ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের প্রথম টেস্টে ভারত জিতেছিল। আর পারথে দ্বিতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ফলে চার সিরিজের টেস্টের এখন ফলাফল দাঁড়াল ১-১। এই পরাজয়ের কারন প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন,স্পিনারের অভাবই টিমকে ভুগিয়েছে। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বিরাট জানান, এই পিচ দেখে স্পিনের কথা মাথাতেই আসেনি। সেখানেই এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলেছিল ৩২৬। ২৮৩ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৪৩। ভারতের সামনে ২৮৭ রানের টার্গেট দেয় অসিরা। সেখানে মাত্র ১৪০ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। এই টেস্টে অজি স্পিনার নাথান লিওন ৮টি উইকেট নিয়ে সেরা ক্রিকেটারের সম্মান পান। তৃতীয় টেস্ট শুরু হবে মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














