ডেটলাইন দুর্গাপুরঃ সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭৩ তম সাধারনতন্ত্র দিবস। দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও ট্যাবলোর শোভাযাত্রার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী। ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং অন্য আধিকারিকরা। এখানে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রদর্শন ছিল। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রসঙ্গত, এবছর ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষ্যে সারা দেশে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে এবারের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রতি বছর ২৩ থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত এক সপ্তাহ ধরে হবে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে অর্থাৎ ২৩ জানুয়ারী শুরু হয়ে শেষ হবে ৩০ জানুয়ারী শহীদ দিবসে।
Latest article
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...













