ডেটলাইন দুর্গাপুর: প্রতি বছরের মতো এবারও ২৩ জানুয়ারী সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। দুর্গাপুরের অন্যতম মানবাধিকার ও সমাজসেবী সংস্থা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়া এই দিনটি একটু অন্যভাবে পালন করল। নেতাজী জয়ন্তী উপলক্ষে তারা দুর্গাপুরের অমরাবতী আম্মা কালচারাল ক্লাবের সঙ্গে ওই এলাকার বাজার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতার অঙ্গ হিসেবে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে। একই সঙ্গে কিছু দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্রও বিতরণ করেন সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সংগঠনের সম্পাদক সৌরভ আইচ, কনভেনর সোমা দাস সহ অন্য সদস্যরা।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














