ডেটলাইন দিল্লিঃ জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস জঙ্গি হামলার ঘটনায় শুধু ভারতবর্ষেই নয়,নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়েই। এর বিরুদ্ধে আবার কোন সার্জিকাল স্ট্রাইক হবে কি না সেটা অবশ্য জানা যায়নি। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব বৈঠকে বসে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি। সেই বৈঠকের পরই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন,কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশমন্ত্রককে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের উপর এই হামলা কখনই মেনে নেওয়া যাবে না। সবদিক থেকে পাকিস্থানকে একঘরে করে দেওয়া হবে। ক্যাবিনেট কমিটির বৈঠকে আলোচনার পর পাকিস্তানের উপর থেকে ‘মোস্ট ফেভারড নেশন’ অর্থাৎ ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’ এর তকমা তুলে নিল ভারত। এই সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়াও ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, এনএসএ প্রধান অজিত ডোভাল। প্রসঙ্গত বানিজ্যিক সুযোগ সুবিধা থেকে পাকিস্থানকে বঞ্চিত করে তাদের উচিৎ শিক্ষা দেওয়ার পথেও এগোচ্ছে ভারত।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














