ডেটলাইন দুর্গাপুরঃ দুই পক্ষের মারামারি ও পরে বোমাবাজির ঘটনায় হঠাৎই অশান্ত হয়ে উঠল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরের একটি বেসরকারী হাসপাতাল এলাকা। জানা গেছে, গ্রুপ ডির কিছু কর্মী নিয়োগকে কেন্দ্র করে এদিন শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তার থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বিশাল পুলিশবাহিনীকে। দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শাসক দলের দুই নেতার নাম উঠে এসেছে। এদের একজন হলেন স্বাধীন ঘোষ,তিনি জেমুয়া পঞ্চায়েতের বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ আর আর অন্যজন হলেন তৃণমূলের অন্যগোষ্ঠীর নেতা বিজয় ব্যানার্জী। কর্মী নিয়োগের অধিকার কার নিয়ন্ত্রনে থাকবে তাই নিয়েই এই অশান্তি। এই ঘটনা নিয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেছেন,ঘটনার তদন্ত হবে কেউ দোষী থাকলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,কর্মী নিয়োগের বিষয়ে একটি এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছে। তাই আজকের ঘটনার ব্যাপারে তারা কিছু বলতে পারবেন না।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














