স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ চুরুলিয়া গ্রামে

0
52

ডেটলাইন আসানসোল,৮ আগস্টঃ তাদের এলাকায় তৈরী হয়েছে কয়লা খনি। কয়েক বছর ধরে সেই খনিতে উৎপাদনের কাজও শুরু হয়েছে। সেখানে কর্মী নিয়োগও হয়েছে। অথচ,যে এলাকায় এই খনি রয়েছে,সেই জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামের বেকার যুবকদের কোনো কাজ দেয়নি খনি কর্তৃপক্ষ। অথচ,পাশের বারাবনি,আসানসোল থেকে যুবকরা এখানে কাজ করছে। শনিবার খনি কার্যালয়ের সামনে অবিলম্বে তাদের চাকরী দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন চুরুলিয়া গ্রামের বেকার যুবকরা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই দাবিকে সমর্থন করে বিক্ষোভকারীদের পাশে ছিলেন।

একই সঙ্গে গ্রামবাসীরা অভিযোগ করেছেন,এই খনি থেকে নির্গত জলে দূষিত হচ্ছে অজয় নদ। ফলে গ্রামবাসীরা নদীর জলে না পারছেন স্নান করতে আর না পারছেন সেই দূষিত জল পান করতে। তাই,খনি কর্তৃপক্ষের কাছে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবিও তুলেছেন গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here