মহিলা ও স্কুল পড়ুয়াদের হেলমেট প্রদান করে পথ নিরাপত্তার বার্তা পুলিশের

0
45

ডেটলাইন দুর্গাপুর,৫ আগস্টঃ স্কুল পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনার বার্তা দিতে শহরের একটি বেসরকারী স্কুল জুম ইন্টার ন্যাশানালে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার। তার সঙ্গে ছিলেন ডিসি (ট্রাফিক), এসিপি-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। এখানে ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পুলিশকর্তারা। এখন অনেকেই বাইক ও স্কুটি চালায়। কিন্তু,গাড়ি চালানোর সময় যেমন হেটমেট পড়া অবশ্যই প্রয়োজন,তেমনই ট্রাফিক আইন জানাটাও প্রয়োজন বলে জানান পুলিশ কর্তারা।

সেই সঙ্গে রাস্তা পারাপার হওয়ার সময়ও সতর্কতা মেনে চলার উপর জোর দেওয়া হয় এই আলোচনায়। এই কর্মসূচিতে পড়ুয়াদের হেলমেট প্রদান করা হয়। পুলিশ আধিকারিকরা নিজেরাই পড়ুয়াদের হেলমেট পড়িয়ে দেন। এই ধরনের একটি অনুষ্ঠানের স্বাক্ষী হতে পেরে স্কুলের পড়ুয়া ও শিক্ষকশিক্ষিকারাও পুলিশকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিনের এই কর্মসূচীর উদ্যোক্তা ছিল দুর্গাপুর সাব-ট্রাফিক বিভাগ।

অন্যদিকে বার্নপুরের ত্রিবেণী মোড় এলাকায় পথ নিরাপত্তা নিয়ে এক অনুষ্ঠানে মহিলা দু চাকা গাড়ি চালকদের হেলমেট বিতরণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।তিনি নিজের হাতে মহিলা চালকদের হেলমেট পরিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here