ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ঐতিহাসিক ইডেন ভারতীয় ক্রিকেটের আরও এক সাফল্যের স্বাক্ষী হয়ে থাকল। দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ জিতল কোহলির ভারত। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদসামির পেশ বোলিং এর দাপটে প্রায় দাঁড়াতেই পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানরা। যার নিট ফল পাঁচ দিনের টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে গেল। ভারতীয় দল ইনিংস ও ৪৬ রানে জিতল। পরপর দুটি ম্যাচ জিতে টেস্ট সিরিজও জিতে নিল কোহলি অ্যান্ড কোং। ইডেনের গোলাপি টেস্ট জেতার সঙ্গে এই নিয়ে টানা সাতটি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আরও একটা নজির গড়ল ইশান্তরা সেটা হল বিশ্বের প্রথম দেশ হিসাবে টানা চারটি ম্যাচে বিপক্ষকে ইনিংসে হারাল ভারত। গোলাপি টেস্টের সেরা এবং একই সঙ্গে সিরিজের সেরা খেলোয়াড়ের সম্মান পেলেন ইশান্ত শর্মা।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...













