ডেটলাইন দুর্গাপুরঃ কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। কিন্তু নানা প্রতিকূলতার কারনে সাধারন মানুষ নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে না। আবার আর্থিক কারনের জন্যও অনেক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে অপারগ থাকে। মূলত তাদের কথা ভেবেই বিভিন্ন সময়ে একাধিক সমাজসেবী সংস্থা বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে। এদিন দুর্গাপুরের শঙ্করপুরে এমনই একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল হিউম্যান রাইটস কাউন্সিলের দুর্গাপুর শাখা। কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শিবিরটির আয়োজনে সব ধরনের সহযোগিতা করে দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, শিবিরে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন মেয়র দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারী সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। শিবিরে শতাধিক মানুষ নানা শারিরীক অসুবিধা নিয়ে চিকিৎসকদের কাছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানান, সাধারন মানুষের পাশে থেকে সব সময় তারা সেবামূলক কর্মসূচী পালন করার উদ্যোগ নিয়ে থাকেন। এদিনের এই শিবিরটিও তাদের সংস্থার দুর্গাপুর শাখার সভাপতি মনোজ চক্রবর্তীর আন্তরিক প্রচেষ্টায় আয়োজন করা সম্ভব হয়েছে। এখানে হিউম্যান রাইটস এর পশ্চিম বর্ধমানের জেলা সেক্রেটারি সজল নন্দী সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














