ডেটলাইন দুর্গাপুরঃ আবার ব্রেনডেথ আবার অঙ্গদান। অন্য রাজ্যের পাশাপাশি এই রাজ্যে যে অঙ্গদানের ক্ষেত্রে সচেতনতা তার আরও এক প্রমান পাওয়া গেল। এবার এই মানবিক উদারতা দেখালেন রাণীগঞ্জের বল্লভপুরের বাসিন্দা সোমনাথ ঘোষ এবং তাঁর স্ত্রী চন্দনা ঘোষ। ঘটনা হল-তাদের পুত্র ১৯ বছরের সৌরনীল ঘোষ তামিলনাড়ুতে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তে গিয়েছিল। সম্প্রতি সেখানে এক পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তাররা ব্রেনডেথ ঘোষণা করেন। এই অবস্থায় প্রবল শোকের মধ্যেও বাবা সোমনাথ ঘোষ এবং মা চন্দনা ঘোষ পুত্রের অর্গান ডোনেশন করার ক্ষেত্রে রাজি হন। ছেলের অঙ্গ আরও অনেকের মধ্যে বেঁচে থাকুক সেটাই চান তারা। দুর্গাপুর থেকে ঘোষ পরিবারের পাশে রয়েছেন তাদের বন্ধু ও অনভব – দুর্গাপুরের এর কার্যকরী কমিটি সদস্য কৌশিক শ্যাম রায়। এই মহতী উদ্যোগে সামিল হবার জন্য ঘোষ পরিবারের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। জানা গেছে চেন্নাই ফর্টিস থেকে টীম ভেলোর পৌছে গেছে। সৌরনীলের হার্ট,কিডনি, লিভার ও চোখদান করা হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














