ডেটলাইন ওয়েব ডেস্কঃ একই দিনে উত্তরাখন্ডের দুটি পৃথক পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম ঘটনা হল তেহরি গাড়োয়াল এলাকায় এদিন সকালে ১৮ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করেনিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে, একইদিনে উত্তরাখণ্ডের চামোলির কাছে বদ্রীনাথ সড়ক একটি যাত্রীবাহী বাসের উপর আচমকা পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লেঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।একইদিনে ঘটে যাওয়া জোড়া দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














