ডেটলাইন মেদিনীপুরঃ সামনেই লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই বাংলাকে টার্গেট করেছে বিজেপি। কিছুদিন আগেই দুদিনের বঙ্গ সফর করে গেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। এবার মেদিনীপুর কলেজ মাঠে কৃষক কল্যাণ সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় এক ঘন্টার ভাষনে তিনি যেমন বিজেপি সরকারের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তেমনই একহাত নেন তৃণমূল কংগ্রেসকেও। কটাক্ষ করেন সিন্ডিকেট রাজ নিয়েও। সভা চলাকালিন হঠাৎই মঞ্চের একাংশ ভেঙে পড়ে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। সভার পরে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যান প্রধানমন্ত্রী। তিনি বিজেপির রাজ্য নেতাদের জানিয়েছেন আহতদের সব খরচ দেবে বিজেপি। অন্যদিকে,মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় হওয়া দুর্ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, চিকিৎসায় সব ধরণের সহযোগিতা করবে রাজ্য সরকার।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














