ডেটলাইন দুর্গাপুরঃ শিক্ষক দিবস উপলক্ষে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিধায়ক কাপ-২০২১’ ফুটবল প্রতিযোগিতা। দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার ৮টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। পরিচালনায় ছিল দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার ক্লাব সমন্বয় কমিটি।অংশগ্রহনকারী ৮টি দলেরই নাম দেওয়া হয়েছিল বাংলার বিখ্যাত মণীষীদের নামে। প্রতিযোগিতার ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল স্বামী বিবেকানন্দ একাদশ ও বিদ্যাসাগর একাদশ। নির্ধারিত সময়ে খেলার কোনো মিমাংসা না হওয়ায় টাই-ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। টাই-ব্রেকারে স্বামী বিবেকানন্দ একাদশ ৫-৩ গোলে বিদ্যাসাগর একাদশকে পরাজিত করে বিজয়ী হয় এবং বিধায়ক কাপ জিতে নেয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে বিশিষ্ট তিন শিক্ষকসহ মোট ১৫ জন শিক্ষককে পুষ্প স্তবক এবং স্মারক উপহার দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক লক্ষ্মণ ঘোড়ই। প্রতিযোগিতার ফাইনাল খেলার পর পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জী, বিজেপির রাজ্যনেতা রাজু বন্দ্যোপাধ্যায় প্রমূখ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান,বাংলার খেলাধূলার উন্নয়নে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব আছে। এদিন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ফুটবলারের পোষাকেই দেখা যায়। প্রসঙ্গত একসময় তিনি নিজেও ফুটবল খেলতেন। একথা জানিয়ে তিনি বলেন, ফুটবলের উন্নয়নে এই প্রতিযোগিতা যাতে বিশেষ ভূমিকা নেয় সেদিকে নজর দেওয়া হবে। এই খেলাকে কেন্দ্র করে গ্যামন ব্রিজ ময়দানে দর্শকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














