ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করা হয়। আসন্ন বিধানসভার উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি শুরু হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে এই বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত পড়ে শোনান। সরকারের তরফে জানানো হয়েছে প্রতি পুজো কমিটিকে এবারও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। কোনও পুজো কমিটির দমকল লাইসেন্স ও বিদ্যুৎ লাইসেন্স লাগবে না। বিদ্যুৎ খরচের ওপর ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি পুজোর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ মুকুব করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগের বছরের মতো কোভিড বিধি মেনেই পুজো করতে হবে। ক্লাব চত্বর স্যানিটাইজ করতে হবে। সরকার রয়েছে, নিশ্চিন্তে পুজো করুন। রাজ্যে ৩৬ হাজার ক্লাব রয়েছে। কলকাতায় আড়াই হাজার ক্লাবে পুজো হবে।’ এরই সঙ্গে সবাইকে বেশি মাস্ক ব্যবহার করার কথাও বলা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। তবে এবার পুজো কার্নিভাল হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও মুখ্যসচিব ঘোষণা করেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














