ডেটলাইন দুর্গাপুর: দু বছর আগে পুরী বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে ছিল উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তারপর থেকে বাড়ির লোকজনেরা আর কোনো খোঁজ পায়নি ধর্মেন্দ্রর। অবশেষে সেই হারিয়ে যাওয়া ধর্মেন্দ্র কে পাওয়া গেল দুর্গাপুরে। এদিন সকালের দিকে দুর্গাপুরের এম এ এম সি মডার্ন স্কুলের কাছে বসে থাকতে দেখেন সমাজসেবী সৌরভ আইচ। ওই ব্যক্তির পায়ে ব্যথা তাই ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না। সৌরভ তাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করেন এবং স্থানীয় একটা ক্লাবে তাকে আশ্রয় দেন। এরপর সৌরভ দুর্গাপুরের আর এক সমাজসেবী অবন্তিকা শ্যাম রায় চৌধুরীকে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে অবন্তিকা সেখানে আসেন এবং ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার কয়েকটি থানার নাম জানতে পারেন। অবশেষে দুর্গাপুর পুলিশের সাহায্যে তিনি উত্তর প্রদেশের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানকার পুলিশ ধর্মেন্দ্রর বাড়ির লোককে বিষয়টি জানায়। খবর পেয়ে এদিন খবর পেয়ে দুর্গাপুরে এলে সৌরভ অবন্তিকা দুর্গাপুর পুলিশের সাহায্যে ধর্মেন্দ্র কে তার পরিবারের হাতে তুলে দেয়। ধর্মেন্দ্রর দাদা উকিল প্রসাদ দু বছর পর তার ভাইকে ফিরে পাওয়ার জন্য সৌরভ ও অবন্তিকা কে এবং নিউ টাউনশিপ থানার পুলিশের কাছে কৃতজ্ঞতা জানান।
Home আসানসোল-দুর্গাপুর দুর্গাপুর দেখালো মানবিকতা, ভিন রাজ্যের নিখোঁজ ব্যক্তিকে বাড়ি ফেরালো দুই সমাজসেবী
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














