ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় রক্তদান আন্দোলনের তরুন প্রজন্মের জুটি সংগ্রাম ও রিয়া মুখার্জি’ র প্রথম বিবাহ বার্ষিকী ছিল আজ সোমবার। বিশেষ এই দিনটি সাধারনত অন্যরা যেভাবে পালন করে থাকে, এই দম্পতি কিন্তু সপথে না হেঁটে সমাজকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিলেন। তাই তাদের প্রথম বিবাহ বার্ষিকীর দিনে তারা সাড়ম্বরে উদযাপন রক্তদানের মধ্য দিয়ে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজিত এক শিবিরে সংগ্রাম ও রিয়া মুখার্জি সহ মোট ১৬ জন রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতা সমাজসেবী কবি ঘোষ, রাজেশ পালিত, রঞ্জন ব্যানার্জি,শ্যামল ভট্টাচার্য, নাট্যকার সমীর ব্যানার্জি, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজনে ছিল কাঁকসার সমাজসেবী সংস্থা ‘ একবিন্দু’। তাদের পক্ষে অর্ণব ব্যানার্জি, সমাজসেবী সন্তোষ পালও এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা চাই রক্তাদানে আরও মানুষ এগিয়ে আসুক। এমনটাই জানান সংগ্রাম ও রিয়া।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














