ডেটলাইন দুর্গাপুরঃ ‘উৎসে বর্জ্য আলাদা করি,চলো বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ি’। দুর্গাপুর নগর নিগমের এই আহ্বানকে যথার্থ ও সার্থকরূপ দেওয়ার লক্ষ্যে শহরের ২৭ ওয়ার্ড এর সাধারণ নাগরিকদের ১০০ শতাংশকে বর্জ্য পৃথককরণ কর্মকাণ্ডে সামিল করা ও সহযোগী করার লক্ষ্য নিয়ে এক সভা অনুষ্ঠিত হলো বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশন হলে। এই সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড এলাকায় অবস্থিত বিভিন্ন নাগরিক সংগঠন ও সামাজিক সংগঠনের ৫৬ জন প্রতিনিধি। সভা পরিচালনা করেন প্রাক্তন কাউন্সিলার ডা: ছবি নন্দী। বর্জ্য পৃথকীকরণ এর গুরুত্ব ও সার্থকতা নিয়ে বিশদে বক্তব্য রাখেন সমাজসেবী কবি ঘোষ ও প্রাক্তন কাউন্সিলার অঙ্কিতা চক্রবর্তী। একই সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন বিধাননগর রেসিডেন্টস এসোসিয়েশন এর সম্পাদক সুমন ব্যানার্জি,কথা ও কাহিনী সাংস্কৃতিক সংস্থার হৃদয় সাঁই, বিধান নগর সেক্টর কমিটির নয়ন রঞ্জন ঘোষ, ব্লুস্টার ক্লাব এর শুভ্র রায়,ক্লাব স্যান্টোসের বাসব ব্যানার্জি, ২সি এলাকার বাসিন্দা অলকেশ ব্যানার্জি ও সুধাকর মন্ডল, ইস্পাতপল্লী সমবায় আবাসনের অশোক চক্রবর্তী, শিল্পকানন ফেজ ১এর অভিজিৎ ভট্টাচার্য, গ্রুপ হাউসিং কমিটির বিজন কুমার মাজি,বিজ্ঞান মঞ্চের সজল বসু,আরণ্যক পশ্চিম এর সমীরণ বিশ্বাস,এইচ আইজি আবাসনের সোমনাথ মন্ডল,ফার্টিলাইজার কলোনীর স্বপন চক্রবর্তী, আরন্যক পূর্ব এর প্রবোধ মাজি, শিল্পকানন ফেজ ২ এর তরুন ব্যানার্জি প্রমূখ। এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার জন্য উদ্যোগী ভূমিকা নিতে সম্মত হয়েছেন। প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট চিকিৎসক ডা:ছবি নন্দীকে আহ্বায়ক করে একটি টিম গঠন করা হয়েছে। বিধাননগর রেসিডেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিভিন্ন অভিযোগ দায়ের করার জন্য রেজিস্ট্রার থাকবে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এই কর্মসূচি রূপায়নের জন্য যাবতীয় কারিগরি পরামর্শ ও আইইসি সহায়তা প্রদান করবে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














