ডেটলাইন দুর্গাপুরঃ পুলওয়ামা কান্ডে জঙ্গীদের হাতে বীর জওয়ানদের শহীদ দিবসে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বুধবার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙ্গা ইউনাইটেড ক্লাবে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের। এখানে তিনজন মহিলা সহ ২৬ জন রক্তদান করেন। তাদের মধ্যে ১৬ জন ছিলেন নতুন রক্তদাতা। এখানে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার। পুলওয়ামার বীর শহীদদের স্মরণ করে রক্তদান শিবিরের সূচনা হয়। সেই ঘটনা স্মরণ করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ পালিত,সহসভাপতি রুপেন নন্দন,যুগ্ম সম্পাদক সুদীপ দাস,ক্লাব সভাপতি অশোক নন্দন,সম্পাদক প্রসেনজিৎ নন্দন, কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর সঞ্জয় ঘোষ, বিশিষ্ট শিক্ষক সোমনাথ রায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা। রক্তদান শিবির শেষে উদ্যোক্তা সংগঠনের সভাপতি ও সম্পাদকের হাতে প্রশংসাপত্র ও স্মারক তুলে দেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডাক্তার আত্রেয়ী ব্যানার্জি ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ পালিত।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














