ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবারের টোকিও অলিম্পিকস ভারতীয় হকির পুণর্জন্ম দিয়েছে বলা যায়। কারন টানা চার দশক পর হকিতে পদক জিতেছে ভারতীয় পুরুষ দল। স্বাভাবিকভাবেই এবার ব্রোঞ্জ পাওয়াটা সোনার সমতুল্য। অলিম্পিক হকির ইতিহাসে এখনও পর্যন্ত সফলতম দল ভারত। এবারের ব্রোঞ্জ সহ আটটি সোনা সহ ১১ পদকটি পদক রয়েছে ভারতের। পুরুষদের পাশাপাশি এবার ভারতীয় মহিলা দলও এই প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরী করেছে। যদিও তারা কোনো পদক পায়নি। সেমিফাইনালে হারের পর পুরুষ দলের মতোই তারাও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেমেছিল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেও খালি হাতেই ফিরতে হল তাঁদের। ২০১৬ রিও অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রিটেনের কাছে ৩-৪ গোলে ভারতীয় মহিলা হকি দল হেরে গেলেও এই প্রথম গুরজিত কৌর ও বন্দনা কাটারিয়ারা যা পারফরমেন্স দেখালেন তা আগামী দিনে মেয়েদের হকি খেলায় অনুপ্রেরণা দেবে বলেই মনে করছেন ক্রীড়ামহল।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














