ডেটলাইন ওয়েব ডেস্কঃ কোভিশিল্ড,কো-ভ্যাক্সিন,স্পুটনিক ভি এবং মডেনার পর এবার করোনা প্রতিষেধক টিকা হিসেবে ভারতে ব্যাবহারের ছাড়পত্র পেল আমেরিকার ‘জনসন অ্যান্ড জনসন’ কোভিড টিকা। ওই সংস্থার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে, এই টিকা নেওয়ার পরও যদি কারোর করোনা হয়, তাহলে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বা মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। বর্তমানে সারা দেশেই করোনা প্রতিষেধক টিকা দেওয়া চললেও প্রয়োজনের তুলনায় টিকার সরবরাহ অনেক কম বলে সবাই নিয়মিত টিকা পাচ্ছে না। এবার জনসন এর এই টিকা চলে আসায় স্বাভাবিক ভাবে দেশে টিকাকরণের গতি বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এখনো পর্যন্ত ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডেনা প্রতিষেধক কে ছাড়পত্র দেওয়া হয়েছে। এগুলির সঙ্গে জনসন এন্ড জনসন এর প্রতিষেধক যুক্ত হওয়ায় ভারতে মোট প্রতিষেধকের সংখ্যা দাঁড়াল পাঁচ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ শেষ করা হবে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে এবং সেক্ষেত্রে জনসন এ্যান্ড জনসন করোনা টিকা কাজে লাগতে পারে। জনসন টিকার বৈশিষ্ট হল অন্যগুলির মতো দুটি ডোজ নয়, এর একটি ডোজ নিলেই হবে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














